ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২০ মে) আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে এ বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়।


এতে জানানো হয়, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।


ঘূর্ণিঝড়টি পরবর্তীতে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৬ মে নাগাদ উড়িষ্যা-পশ্চিমবঙ্গ-বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছাতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ads
ads
ads

Our Facebook Page

↑